বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

কাল ঢাকা আসছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩০১ বার

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আগামীকাল বৃহস্পতিবার ঢাকা আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আলোচ্যসূচি নির্ধারণে একদিনের সফরে ঢাকায় আগমন তার। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের শাহরিয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের সঙ্গে জয়শঙ্কর সাক্ষাৎ করবেন।’

আগামীকাল একটি বিশেষ ফ্লাইটে সকালে ঢাকায় পৌঁছাবেন জয়শঙ্কর, কাজ শেষ করে একই দিন দেশে ফিরে যাবেন।

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ নরেন্দ্র মোদির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এ বিষয়ে শাহরিয়ার আলম বলেন, ‘মোদির এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে প্রত্যাশা করছে ঢাকা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com