মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

এক ওভারে পোলার্ডের ছয় ছক্কা, জিতল ওয়েস্ট ইন্ডিজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২১১ বার

নাটকীয় সব ঘটনা দিয়ে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার টি টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার প্রথম টি টোয়েন্টি ম্যাচে উইন্ডিজ জিতেছে ৪ উইকেটে। কিন্তু এই ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন লঙ্কান স্পিনার আকিলা ধনাঞ্জয়া। কিন্তু সেই ধনাঞ্জয়াই আবার এক ওভারে ছয় ছক্কা হজম করেছে পোলার্ডের সামনে। যুবরাজ সিংয়ের পর টি টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা হাকালেন পোলার্ড।

আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩১ রান করে শ্রীলঙ্কা। জবাবে পোলার্ড ঝড়ে ৪১ বল হাতে রেখে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌঁছায়। ম্যাচ সেরা অধিনায়ক কাইরন পোলার্ড।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয় দুই ওপেনার সিমন্স ও লুইস দারুণ শুরু করেন। ৩.২ ওভারে আউট লুইস। ধনাঞ্জয়ের বলে গুনাথিলাকার হাতে ক্যাচ দেন। অনেক দিন পর জাতীয় দলে ফিরে গোল্ডেন ডাক মারেন ক্রিস গেইল। ধনাঞ্জয়ের পরের বলেই তিনি এলবির শিকার। পরের বলেই আউট হন নিকোলাস পুরান। ব্যাস হ্যাটিট্রক হয়ে যায় আকিলার।

তবে মিডল অর্ডারে হোল্ডার ও পোলার্ডের ব্যাটে সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ১১ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন পোলার্ড। ধনাঞ্জয়ের ষষ্ঠ ওভারে একে একে ছয়টি ছক্কা হাকান পোলার্ড। ২৯ রানে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। ১০ বলে ২৮ রান করেন ওপেনার লুইস। ১৫ বলে ২৬ করেন লেন্ডল সিমন্স। শ্রীলঙ্কার হয়ে সমান তিনটি করে উইকেট নেন ধনাঞ্জয়া ও সিলভা।

আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ। তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ৮ মার্চ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com