বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পত্রিকায় নারী নির্যাতনের খবর ছাড়া কিছু নেই : রিজভী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২২১ বার

খবরের কাগজের পাতা খুলে শুধু নারী নির্যাতনের খবর ছাড়া আপনারা কিছুই দেখবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের র‌্যালির আগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আইয়ুব খান উন্নয়নের দশক করেছিল, স্বৈরাচারী শাসকের উন্নয়নের দশক। খবরের কাগজের পাতা খুলে শুধু নারী নির্যাতনের খবর ছাড়া আপনারা কিছুই দেখবেন না। তিনি বলেন, বর্তমান সময় আমরা সরকারের লোকজনের কাছ থেকে অনেক কথা শুনি। উন্নয়নের চাকচিক্যের কথা শুনি, কিন্তু উন্নয়নের চাকচিক্যের আড়ালে কত নারীর বোবা কণ্ঠ, কত নারী-শিশুর গোঙ্গানির শব্দ এই আমলে হয়েছে তার হিসেব নেই। তিনি বলেন, কার কথা বলব! মিতুর কথা বলবো, না তনুর কথা বলব, না খাদিজার কথা বলব?।

রিজভী বলেন, ‘বাংলাদেশ নাকি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। পুলিশ উৎসব করবে। পুলিশ উৎসব করবে কেন? পুলিশ তো একটি রাষ্ট্রের নিরপেক্ষ প্রতিষ্ঠান। আমরা কয়েক দিন পর দেখবো যশোরের এসপি, তিনি এসপি আবার আওয়ামী লীগের দফতর সম্পাদক। ফেনীর এসপি, তিনি এসপি আবার আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক। অথাৎ রাষ্ট্র, দল ও প্রশাসন সব একাকার। স্বৈরাচারী যে সমস্ত দেশ সেসব দেশে এগুলো দেখা যায়। আজকে আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তনু, মিতু ও রাফিদের আর্তনাদ ভেসে আসছে। তাই জাতি হিসেবে আপনাদের আরো সোচ্চার হয়ে রাস্তায় নামতে হবে। কারো কোনো নিরাপত্তা নেই, আপনার সন্তানেরও নিরাপত্তা নেই। সন্তানের নিরাপত্তার জন্য এ সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com