রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিশুকে পেটানোর মামলায় সেই শিক্ষক কারাগারে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১৮১ বার

চট্টগ্রামের হাটহাজারীর একটি মাদ্রাসায় আট বছর বয়সী এক ছাত্রকে বেধড়ক পেটানোর মামলায় গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মাওলানা মো. ইয়াহিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে শিশু নির্যাতনের ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ১৪ মার্চের মধ্যে হাইকোর্ট তা প্রতিবেদন আকারে জানাতে বলেছেন।

রাষ্ট্রপক্ষ বিষয়টি আদালতের নজরে আনলে আজ বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তার হওয়া মাদ্রাসাশিক্ষককে আজ আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মাওলানা ইয়াহিয়া হাটহাজারী সদরের মারকাযুল ইসলামিক একাডেমি নামের হাফেজি মাদ্রাসার শিক্ষক। গতকাল বুধবার সন্ধ্যায় গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাতে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com