বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর সাজ নেবে দুবাইয়ের বুর্জ খলিফা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩১২ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে তার জন্মশতবর্ষ উদযাপন করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এ উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়েছে দেশটি। আগামী বুধবার (১৭ মার্চ) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফার পুরোটা জুড়ে থাকবে বঙ্গবন্ধুর ছবি। এ মহান নায়কের জন্মশতবার্ষিকীর লোগোও প্রদর্শিত হবে ভবনটিতে।

শুধু তাই নয়, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ঘোষণা দেওয়া হবে আরবি ও ইংরেজি ভাষায়। আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) সদর দপ্তরেও প্রদর্শিত হবে ‘বাংলাদেশ’ নামের জনকের ছবি।

কর্মসূচিগুলোর দুবাই টিভি এবং আরও দুটি ইংরেজি চ্যানেলে সম্প্রচার করা হবে। এ ছাড়া ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে দুবাইয়ের বুর্জ খলিফা ও আবু ধাবির এডিএনওসি ভবনে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হবে।

এসব বিষয়ে বাংলাদেশ কনস্যুলেট অফিসকে অবহিত করেছে দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুবাই সরকার এর আগে কেবল ভারতের জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করেছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com