বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্তের গুজবের পর তানজানিয়ার প্রেসিডেন্টের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২০৪ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন গুজবের পর অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি। দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান জানান, গতকাল বুধবার দেশটির বৃহত্তম শহর দার এস সালামের একটি হাসপাতালে হার্টের জটিলতায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬১ বছর।

গত এক দশক ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।  দুই সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থা সম্পর্কে নানান গুজব শোনা যাচ্ছিল। বিরোধীদলীয় রাজনীতিবিদরা বলছিলেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সেই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান জানান, গত ৬ মার্চ মাগুফুলি জাকায়া কিকওয়েট কার্ডিয়াক ইনস্টিটিউটে ভর্তি হন। তবে সে সময় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। পরে আবারও অসুস্থ বোধ করলেন ১৪ মার্চ তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যুতে তানিজানিয়ায় ১৪ দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

গত বছর মাগুফুলির পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তার মৃত্যুতে তানজানিয়ার সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান পাঁচ বছরের বাকি সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। গত বছরের এপ্রিলে করোনায় শনাক্তের সংখ্যা প্রকাশ বন্ধ করে দেয় তানজানিয়া। জুনে ঈশ্বরের চাওয়া অনুযায়ী দেশ করোনামুক্ত হয়েছে বলে ঘোষণা দেন মাগুফুলি।

করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মাস্ক পরা বা সংক্রমণ মোকাবিলায় লকডাউনের মতো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রেসিডেন্ট। তবে ২৭ ফেব্রুয়ারির সপ্তাহখানেক আগে আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল জাঞ্জিবারের ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হলে ভাইরাসের সংক্রমণ বন্ধ হয়নি বলে স্বীকার করেছিলেন তিনি।

২০১৫ সালে দুর্নীতি দমন ও অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার এজেন্ডা নিয়ে তানজানিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ‘বুলডোজার’ খ্যাত মাগুফুলি। গত বছর বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হন তিনি।

মাগুফুলির বিরুদ্ধে বিভিন্ন সময় গণতন্ত্রের কণ্ঠরোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ আনে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com