শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড

৪১তম বিসিএসের প্রিলি দিচ্ছেন পৌনে ৫ লাখ প্রার্থী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৬৩ বার

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার দেশের আট অঞ্চলে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিসিএসে প্রায় পৌনে পাঁচ লাখ প্রার্থী আবেদন করেছেন।

এ পরীক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। গত মঙ্গলবার (১৬ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষাগ্রহণের বিষয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেছে পিএসসি।

নির্দেশনাগুলো হলো :

১. প্রতিটি পরীক্ষা হলে পর্যান্ত আলো-বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

২. পরীক্ষার হলের বাইরে পরীক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা/হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।

৩. হলে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য নন-কন্ট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটারের সুবিধা রাখতে হবে।

৪. প্রতিটি পরীক্ষা হলের কন্ট্রোল রুমে মাস্ক এবং জীবাণুনাশকের ব্যবস্থা থাকতে হবে।

৫. শিক্ষাপ্রতিষ্ঠানের মেঝেসহ সব এলাকা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।

৬. স্বাস্থ্যবিধি পালনের বার্তা সম্বলিত পোস্টার/ফেস্টুনের মাধ্যমে প্রচার করতে হবে।

৭. অপেক্ষমাণ জনসমাগম নিয়ন্ত্রণ করতে হবে। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়া যেতে পারে।

৮. শিক্ষাপ্রতিষ্ঠানে পানি, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।

৯. পরীক্ষার্থীরা কমপক্ষে তিন ফুট দূরত্ব রজায় রেখে হলে প্রবেশ করবে। প্রয়োজনে গোল চিহ্ন দিয়ে দাঁড়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না।

১০. আসন ব্যবস্থায় দুইজন পরীক্ষার্থীর মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব থাকতে হবে।

১১. পরীক্ষা হলের বাইরে অভিভাবকদের সমাবেশ পরিহারসহ যেকোনো ধরনের জনসমাগম পরিহার করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com