বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের সার্ভারে ত্রুটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৭৩ বার

ত্রুটি দেখা গেছে বিশ্বনন্দিত সামাজিক অ্যাপ হোয়াটসঅ্যাপ ও ইনস্টগ্রামে। অ্যাপ দুটি থেকে মেসেজ বা কল করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সার্ভারে ত্রুটির জন্য এমনটা হচ্ছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার পর থেকেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

বড় ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ জানিয়েছে, হাজার হাজার ব্যবহারকারী বিষয়টি নিয়ে প্রতি মুহূর্তেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে অসুবিধার অভিযোগ দিচ্ছেন।

বাংলাদেশ সময় রাত ১টার পরে এ সমস্যা থেকে মুক্তি মেলে ব্যবহারকারীদের। তবে এ বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের কর্ণধার ফেসবুক কর্তৃপক্ষ।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারিও এমন সমস্যার মুখোমুখি হয়েছিলেন ফেসবুক ব্যবহারকারীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com