রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

আদমজী কোর্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১৮১ বার

রাজধানী মতিঝিলে আদমজী কোর্ট ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদমজী কোর্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে। পরে বেলা ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর  আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মতিঝিলের আদমজী কোর্ট ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে চলে যায়। পরে আরও ৬ ইউনিট যোগ দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com