রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

রাজশাহীতে ঘুমের ওষুধ খেয়ে চিকিৎসকের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১৮৭ বার

রাজশাহীতে ঘুমের অতিরিক্ত ওষুধ খেয়ে লুৎফর রহমান (২৭) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, নিহত লুৎফর রহমান জেলার দুর্গাপুর উপজেলার ভবানিপুর এলাকার বাসিন্দা। তিনি রামেকের এমবিবিএস ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে হেপাটোলজি বিষয়ে এমডি করছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার ভোরে অসুস্থ অবস্থায় লুৎফর রহমানকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তার মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন জানান, আজ ভোর ৪টার দিকে ডা. লুৎফর রহমানকে অচেতন অবস্থায় গ্রামের বাড়ি থেকে রামেক হাসপাতালে আনা হয়। ওই সময় ঘুমের অতিরিক্ত ওষুধ সেবনে অসুস্থ হয়ে পড়ার কথা পুলিশকে জানান তার স্বজনরা।

রামেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।  বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, বিষয়টি এখনো আমাদের জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com