শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

এসএসসির পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৪৪ বার

করোনার মধ্যে ২০২১ সালের এসএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত না হলেও ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষা ২০২১-এর কেন্দ্র ও কেন্দ্রওয়ারী শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার ১ লাখ ৩৮ হাজার ৯০৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রসংক্রান্ত কোনো আবেদন থাকলে আগামী ২৪ মার্চ দুপুর ২টার মধ্যে লিখিত আবেদন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর জমা দিতে বলা হয়েছে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ২৮ মার্চ প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এসএসসির ফরম পূরণ করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com