রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

প্রকাশ্যে মা-মেয়েকে বিবস্ত্র করে মারধর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৭৭ বার

বদরগঞ্জে প্রকাশ্যে মা ও মেয়েকে বিবস্ত্র করে মারপিট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকাল ৫টায় উপজেলার কুতুবপুর ইউনিয়নে দক্ষিণ বাওচণ্ডি খিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাওচণ্ডি খিয়ারপাড়া গ্রামের আবুল ফজলের ছেলে আমিরুল হক একই গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী মুক্তারা বেগমকে একাকী পেয়ে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আমিরুল মুক্তারাকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মায়ের চিৎকার শুনে তার মেয়ে জান্নাতি খাতুন এগিয়ে আসেন। এ সময় আমিরুল ও তার বাড়ির লোকজন প্রকাশ্যে মা ও মেয়েকে বিবস্ত্র করে মারপিট করেন। লাঠির আঘাতে জান্নাতি খাতুনের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। গুরুতর আহত হন মুক্তারা বেগম। এলাকাবাসী এগিয়ে এসে মা ও মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মুক্তারা বেগম অভিযোগ করেন, আমিরুল প্রায়ই কুপ্রস্তাব দিত। রাজি না থাকায় সে পায়ে পড়ে ঝগড়া ও বিবাদ লাগানোর চেষ্টা করে। ঘটনার দিন তার হাত থেকে আমাকে রক্ষা করতে ছুটে এলে আমার মেয়েকেও সে রক্তাক্ত করেছে। তিনি ঘটনার মূল হোতা আমিরুলসহ জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত যুবকের বাড়ির সদস্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনা তিনি শুনেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com