রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সাবেক মন্ত্রী মাহবুবুর রহমান আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ১৬৯ বার

সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মারা গেছেন। আজ শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান জানান, অ্যাডভোকেট মাহবুবুর রহমানের জানাজা বাদ আছর রাজধানীর বারিধারা মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রয়াত মাহবুবুর রহমান সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের বাবা।

১৯৮৪ সালে এরশাদ সরকারের ধর্মমন্ত্রী ও ১৯৮৬ সালে শিক্ষা মন্ত্রী ছিলেন মাহবুবুর রহমান। পরবর্তীতে তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসন (চাটখিল) থেকে বিএনপির সংসদ সদস্য (এমপি) ছিলেন। ১৯৬২ সালের ১২ ডিসেম্বর তিনি উচ্চ আদালতের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com