রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শহীদদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে : বাবুনগরী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ১৭১ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভে নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ শনিবার সকালে সংবাদমাধ্যমে হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী ইন’আমুল হাসান ফারুকী প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আল্লামা বাবুনগরী বলেন, ‘ঢাকা, চট্টগ্রামের হাটহাজারীসহ দেশের বিভিন্ন জায়গায় মোদির আগমনের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদি জনতা। বিভিন্ন জায়গায় আন্দোলনরতদের ওপর হামলার সংবাদ পাওয়া গেছে। হাটহাজারীতে আমার কলিজার টুকরা চারজন ভাইকে শহীদ করেছে পুলিশ। শহীদদের গা থেকে ঝরা এ রক্ত কভু বৃথা যেতে দেওয়া হবে না। পুলিশের গুলিতে নিহত তৌহিদি জনতার প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগমনে প্রতিবাদে করা বিক্ষোভে গতকাল শুক্রবার পুলিশের হামলায় নিহত ও আহত হয় মুসল্লিরা। এর প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকে আজ শনিবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা সর্বাত্মক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হরতাল কর্মসূচি পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতের আমির।

বিবৃতিতে বলা হয়, ‘ভারতের কসাই মোদির আগমনের প্রতিবাদে গতকাল ঢাকা বায়তুল মোকাররম, হাটহাজারী, যাত্রাবাড়ী, বি-বাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত তৌহিদি জনতার ওপর গুলিবর্ষণ করে আনুমানিক ছয়জনকে শহীদ করা হয়েছে। গুলি ও টিয়ারস্যাল নিক্ষেপ করে প্রায় চারশত প্রতিবাদী তৌহিদি জনতাকে রক্তাক্ত করা হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিবর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। কার নির্দেশে নিরীহ-নিরস্ত্র ছাত্রদেরকে এভাবে হামলা ও শহীদ করা হলো, এর জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে। এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

আল্লামা বাবুনগরী আরও বলেন, ‘তৌহিদি জনতার এ আন্দোলন দেশ কিংবা সরকারের বিরুদ্ধে ছিল না। এই আন্দোলন ছিল মুসলমানদের রক্তখেকো, বাবরি মসজিদ ধ্বংসকারী মোদি বাংলাদেশে আগমনের প্রতিবাদে। এই শান্তিপূর্ণ আন্দোলনে তৌহিদি জনতার ওপর পুলিশের এমন বর্বরোচিত হামলা বরদাশত করা যায় না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মোদির আগমনের কারণেই বাংলাদেশে রক্ত ঝরেছে উল্লেখ করে আমিরে হেফাজত বলেন, ‘অনতিবিলম্বে মোদিকে বাংলাদেশ ছাড়তে হবে। ৯০% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মুসলমানদের খুনি মোদি থাকতে পারবে না।’ পুলিশের গুলিতে নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকার প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আল্লামা বাবুনগরী।

হুঁশিয়ারী উচ্চারণ করে আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী আরও বলেন, ‘মোদি ইস্যুতে যদি আর একজন তৌহিদি জনতার রক্ত ঝরে বা ওলামায়ে কেরামকে হামলা মামলা ও হয়রানি করা হয় তাহলে এর প্রতিবাদে পুরো দেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। প্রয়োজনে শীর্ষ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com