শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ অতিক্রম না করার হুশিয়ারি ইরানের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৪৩৩ বার

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শত্রুরা ইরানের রেড লাইন অতিক্রম করার চেষ্টা করলে তাকে ধ্বংস করে দেয়া হবে। কেউ ইরানের জান, মাল ও সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে তাকে কঠিন শাস্তি দেয়া হবে বলেও সতর্ক করে দেন তিনি।

সোমবার সরকারের প্রতি সমর্থন জানিয়ে রাজধানী তেহরানে বিশাল মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে জেনারেল সালামি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সারাদেশে সরকারবিরোধী বিক্ষোভের পর সরকারের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, বিগত ৪০ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে শত্রুরা ইরানের কাছে যেসব পরাজয়ের শিকার হয়েছে সাম্প্রতিক সহিংসতায় তারা সেগুলোর প্রতিশোধ নিতে চেয়েছিল; কিন্তু অতীতের মতো এবারও তারা ব্যর্থ হয়েছে।

ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়ে শত্রুরা সফল হতে পারেনি উল্লেখ করে আইআরজিসি’র কমান্ডার বলেন, এ পর্যন্ত শত্রুরা এমন কোনো পদক্ষেপ নিতে পারেনি যার জবাব তেহরান দেয়নি।

জেনারেল সালামি বলেন, সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির চেষ্টার পর সারাদেশে দুস্কৃতকারীদের প্রতি ঘৃণা জানিয়ে যেসব মিছিল হয়েছে তা ছিল আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে মারাত্মক চপেটাঘাত।

গত সপ্তাহে তেলের দাম বৃদ্ধি করে ইরান। এর প্রতিবাদে সারা দেশে শুরু হয় বিক্ষোভ। সরকার বলছে, জ্বালানি তেল খাতে ভর্তুকি কমিয়ে এই খাতে অর্জিত অতিরিক্ত অর্থ দরিদ্র জনগোষ্ঠীকে প্রদান করা হবে। কিন্তু সরকারের সেই যুক্তি মেনে নিতে পারেনি বিক্ষোভকারীরা। সরকার কঠোর হাতে বিক্ষোভ দমন করে। এতে নিরাপত্তা বাহিনীর হাতে শতাধিক লোক নিহত হয়েছে। পার্স টুডে ও আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com