বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

করোনা আক্রান্ত আশরাফুল দোয়া চাইলেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ২৫১ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। গত শনিবার তার নমুনা নেওয়া হয়, রোববার তিনি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আশরাফুলের নমুনা পরীক্ষার দ্বিতীয় ফল পাওয়া যাবে আজ সোমবার। এ ব্যাপারে গণমাধ্যমে তিনি বলেন, ‘দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই।’

যদিও এর আগে নিজের করোনা হওয়ার বিষয়টি মানতে চাচ্ছিলেন না আশরাফুল। করোনা রেজাল্টকে ‘ফলস পজিটিভ’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশালের হয়ে খেলছেন আশরাফুল। সেখানে নিয়মিত করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।

আশরাফুলের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, শনিবার আশরাফুলের নমুনা নেওয়া হয়েছিল। ফল পজিটিভ এসেছে। অনেক ভুল রিপোর্ট আসছে। এজন্য তার দ্বিতীয়বার পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com