শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

লন্ডনে বন্ধ হচ্ছে উবার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৪৪৭ বার

লন্ডনের রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার। প্রতিষ্ঠানটিকে লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির যানবাহন নিয়ন্ত্রক সংস্থা।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৭ সালে লন্ডনের রাস্তায় লাইসেন্স হারিয়েছিল উবার। কিন্তু দুই পর্যায়ে তাদের ট্যাক্সি সেবার সময় বাড়ায় কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত ছিল এর শেষ সময়সীমা। কিন্তু যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষায় নিজেদের যোগ্যতার প্রমাণ করতে না পারায় উবারের লাইসেন্স আর নবায়ন না করার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা।

নিয়ন্ত্রক সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন জানায়, কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারলেও লন্ডনে ট্যাক্সি সেবা দেওয়ার জন্য যথাযথ ও উপযুক্ত হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেনি উবার।

এদিকে এক প্রতিক্রিয়ায় উবার জানিয়েছে, ট্রান্সপোর্ট ফর লন্ডনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে তারা। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেবা চালিয়ে যেতে তাদের বাধা নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com