বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চার পৌরসভায় ভোটগ্রহণ চলছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৩৪ বার

দেশের স্থগিত হওয়া চার পৌরসভায় ভোটগ্রহণ চলছে। করোনা পরিস্থিতির মধ্যেও বুধবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) এ ভোটগ্রহণ করা হচ্ছে।

চার পৌরসভার এ ভোটকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যেকোনো ধরনের নির্বাচনি অনিয়ম রুখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

যশোর জেলার যশোর পৌরসভা ও মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার সব পদে ভোটগ্রহণ করা হবে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর সাধারণ ওয়ার্ড ও ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর সাধারণ ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এনটিভি অনলাইনকে বলেন, ‘ভোটগ্রহণের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা বা নির্বাচনি অনিয়ম এড়াতে মাঠে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া প্রত্যেক রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া আছে, যেন অনিয়ম হলেই ভোট বন্ধ করে দেন।’

ইসি সূত্রে জানা গেছে, এই চার পৌরসভায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। কিন্তু তার আগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা সকাল সাড়ে ৭টার আগে ডেমো ভোটগ্রহণ শুরু করবেন। এরপর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে ৮টা পর্যন্ত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তার কক্ষে মূল ভোটগ্রহণের প্রস্তুতি নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com