সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনুমতিহীন ওমরাহ পালনে সোয়া দুই লাখ টাকা জরিমানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ১৯৩ বার

করোনাভাইরাস সংক্রমণ রোধে সীমিত পরিসরে ওমরাহ ব্যবস্থাপনা চালু রেখেছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। শুধুমাত্র টিকা নেওয়া ব্যক্তিরা অনুমতি সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাবেন। আর অনুমোদন ছাড়া কেউ ওমরাহ পালন করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া কেউ ওমরাহ পালন করলে তাকে ১০ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৫ হাজার টাকা) জরিমান দিতে হবে।

বিবৃতিতে আরও জানান হয়, মহামারি শেষ হওয়া অথবা মানুষের চলাচল স্বাভাবিক হওয়ার আগে পর্যন্ত এই ব্যবস্থাপনা চালু থাকবে। সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পবিত্র মসজিদ ও চারপাশের সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশ এবং ওমরাহ পালনের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে অনুমতির জন্য আবেদন করতে হবে। আবেদন করতে চাইলে কোভিড টিকা নিতে হবে অথবা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে রোগ প্রতিরোধ সক্ষমতার অবস্থা প্রদর্শন করতে হবে।

এর আগে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রমজানে এক দিনে সর্বোচ্চ ৫০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন। সর্বোচ্চ ১ লাখ মুসল্লি দৈনিক মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com