রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কাল থেকে আদালত চলবে সীমিত পরিসরে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৩১ বার

সরকার ঘোষিত চলমান লকডাউনে সীমিত পরিসরে দেশের আদালতসমুহ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। রোববার রাতে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চেম্বার আদালত, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এতে আরো বলা হয়, হাইকোর্ট বিভাগের চারটি বেঞ্চে শুধুমাত্র ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে গত ৫ই এপ্রিল হতে এফিডেভিটকৃত অতীব জরুরি রিট, দেওয়ানি, ফৌজদারি, কোম্পানি এবং অ্যাডমিরানটি সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। প্রতি রোব, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত আপিল বিভাগ পরিচালিত হবে। এছাড়া প্রতি সোম ও বুধবার সকাল ১১টা থেকে চেম্বার আদালত অতীব জরুরি বিষয়ের শুনানি করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com