মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

আফগানদের একাই ধসিয়ে দিলেন কর্নওয়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৪৬১ বার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনের দুই সেশনে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে রশিদ খানের দল। প্রথম দুই সেশনে ক্যারিবীয় স্পিনার রাহকিম কর্নওয়াল বলতে গেলে একাই ধসিয়ে দিয়েছেন আফগানদের।

আফগানিস্তানের হোম সিরিজটি বুধবার শুরু হয়েছে ভারতের লক্ষ্ণৌতে। শুরুটা ভালোই ছিল আফগানদের। প্রথম ঘণ্টায় মাত্র ১টি উইকেট হারায় তারা। দ্বিতীয় ঘণ্টায় আরো ২ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ৩ উইকেটে ৯০ রান নিয়ে। কিন্তু দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমেই কর্নওয়ালের তোপের মুখে পড়ে টেস্ট ক্রিকেটের নবীন দলটি।

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল ১৪০ কেজি ওজন আর ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা কর্নওয়ালের। এন্টিগুয়ায় জন্ম নেয়া এই ক্রিকেটারের বয়স ২৭ হয়নি এখনো।

আজ খেলতে নেমেছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট। আর নেমেই হিরো। পরপর তিন ওভারে আফগান মিডল অর্ডারের তিন ভরসা রহমত শাহ, আসগর আফগান ও নাসির জামালকে তুলে নেন। ৩ উইকেটে ৯০ রান থেকে ৬ উইকেটে ৯৮ হয়ে যায় স্কোর। সব মিলে প্রথম দুই সেশনে ৫৮ রান নিয়ে ৬ ‍উইকেট শিকার করেছেন কর্নওয়াল।

উইকেট নেয়ার পর কর্নওয়ালকে সতীর্থদের অভিনন্দন

আফগান ব্যাটসম্যানদের মধ্যে জাভেদ আহমাদি সর্বোচ্চ ৩৯ রান করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com