রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারতে করোনা প্রতিষেধকের শিশিতে প্যারাসিটামল!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ১৮৪ বার

বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ ভারতেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। দেশটির বিপুল জনসংখ্যার বিপরীতে ভ্যাকসিনের যোগান কম। সেই সুযোগে মাঠে নামে প্রতারক চক্র, বিভ্রান্ত করে সাধারণ মানুষকে।

করোনা প্রতিষেধক রেমডিসিভির খালি ভায়ালে (কাঁচের শিশিতে) তরল প্যারাসিটামল ভরে তা ভ্যাকসিন হিসেবে বিক্রি শুরু করেছিল চক্রটি। প্রতিটি ভ্যাকসিনের দাম নেওয়া হচ্ছিল ৩৫ হাজার টাকা। পরে ওই চক্রটিকে গ্রেপ্তার করে দেশটির মহারাষ্ট্র রাজ্যের পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিনিউজ।

প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রে ভয়ংকর আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। রাজ্যে করোনা টিকা দেওয়া শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই কম। ফলে বেসরকারি ক্ষেত্রে টিকার চাহিদা ও দাম বাড়ছিল হু হু করে। সেই সুযোগ নিয়েছিল মহরাষ্ট্রের বারামতি জেলার একটি চক্র। পরে ক্রেতা সেজে অপরাধীদের গ্রেপ্তার করে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে ওই চক্রের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়- প্রশান্ত গড়ক, শঙ্কর পিসে, দিলীপ গায়কোয়াড ও সন্দীপ গায়কোয়াড নামে চারজনকে। চক্রটির সাথে আরও কেউ জড়িত রয়েছে কী-না তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com