রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ডিবি কার্যালয় থেকে আদালতের পথে মামুনুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২৩০ বার

নাশকতার বিভিন্ন অভিযোগে গ্রেফতার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়া হচ্ছে। সোমবার বেলা ১১টার দিকে ডিবি কার্যালয় থেকে পুলিশ তাকে নিয়ে আদালতে দিকে রওনা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ২০২০ সালে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি হামলা ও নাশকতার মামলায় মামুনুলকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com