বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

করোনা : ভারতকে লাল তালিকাভুক্ত করল ব্রিটেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৩৩ বার

করোনাভাইরাসের নতুন একটি ধরনে আক্রান্ত ১০৩ ব্যক্তি শনাক্তের পর ভারতকে ‘লাল তালিকাভুক্ত’ করেছে ব্রিটেন। যে কারণে ১২৭ কোটিরও বেশি জনসংখ্যার দেশ থেকে তাদের নাগরিকদের প্রবেশাধিকারে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। গতকাল সোমবার এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টা থেকে গত ১০ দিনে ভারতে ভ্রমণকারী বেশিরভাগ ব্যক্তিকেই প্রবেশ করতে দেবে না যুক্তরাজ্য।

তবে উল্লিখিত সময় থেকে ব্রিটিশ বা আইরিশ পাসপোর্টধারী অথবা যুক্তরাজ্যে থাকার অনুমতি আছে তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন। এক্ষেত্রে তাদেরকে সরকার নির্ধারিত হোটেলে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, তাদের দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে ১০৩ জনের শরীরে। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, নতুন এই ধরনটি ‘বি.১.৬১৭’ হিসেবে পরিচিত যা আন্তর্জাতিক ভ্রমণের কারণে ছড়িয়ে পড়েছে।

পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে হ্যানকক বলেন, তথ্য-উপাত্ত পর্যালোচনার পর পূর্ব সতর্কতা হিসেবে আমরা ভারতকে ‘লাল তালিকাভূক্ত’ করেছি। নতুন এই ধরনটির উচ্চ সংক্রমণ ক্ষমতা এবং ওষুধ ও ভ্যাকসিনের বিরুদ্ধে কার্যকরিতা রয়েছে কি-না তা জানার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com