বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিনের শুরুতে তাসকিনের জোড়া আঘাত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২০৪ বার

ক্যান্ডি টেস্টের পঞ্চম দিনে এসেও প্রথম ইনিংসের ব্যাট করছে শ্রীলঙ্কা। বাংলাদেশের দেওয়া ৫৪১ রানের জবাব ভালো ভাবেই দিয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা। ব্যাটিং নির্ভর এই উইকেটে দাঁড়িয়ে টাইগারদের দেওয়া বিশাল লক্ষ্য পেরিয়েছে দিমুথ করুণারত্নেরা। তবে চতুর্থ দিনে বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য হলেও পঞ্চম দিনের শুরুতে ধনাঞ্জয়া ডি সিলভাকে ও দিমুথ করণারত্নেকে ফিরিয়ে সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ।

আলোক স্বল্পতার কারণে চতুর্থ দিনের শেষ সেশনে দু’বার খেলা বন্ধ রাখা হয়। পরে সম্ভব না হওয়ায় চতুর্থ দিনের ১৫ মিনিট হাতে থাকতেই তিন উইকেট ৫১২ রানে খেলা শেষ করা হয়। এরপর আজ পঞ্চম দিনে এসে শুরু থেকে মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান করুণারত্নে।

দ্রুত রান তুলতে গিয়ে ইনিংস বেশি দূর নিতে পারেননি তারা। দলীয় ৫৩৫ রানে ডি সিলভাকে (১৬৬) সাজঘরে পাঠান তাসকিন আহমেদ। এই ব্যাটসম্যান ফিরে গেলে করুণারত্নের সঙ্গে গড়া ৩৪৫ রানের বিশাল জুটিতে ভাঙন ধরে। খানিক সময় পরই বাংলাদেশের দেওয়া লিড অতিক্রম করে স্বাগতিকরা। তবে এরপর আর স্থানীয় হতে পারেননি ওপনার করুণারত্নেও। নিজের পরের ওভারে এসে আবারও উইকেটে আঘাত হানেন তাসকিন। এতেই লঙ্কান অধিনায়কে ২৪৪ রানে সাজঘরে ফেরান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com