বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

অস্ট্রেলিয়ার রানের পাহাড়ে শুরুতেই ধাক্কা খেলো পাকিস্তান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৪৩৯ বার

ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুসচাঙের দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৮৯ রান করেছে তারা। ত্রিপল সেঞ্চুরি করে অপরাজিত ওপেনার ওয়ার্নার। আর দেড়শতাধিক করেছেন লাবুসচাঙ। এই জুটির দুর্দান্ত তালমিলে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। আর এই পাহাড়ের সামনে শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান।

প্রথম ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরেন পাক ওপেনার ইমাম-উল-হক। মাত্র ২ রান করে দলীয় ৩ রানেই মাঠ ছাড়েন তিনি। এই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফিরেন অধিনায়ক আজহার আলি। ব্যক্তিগত ৯ রানেই প্যাট কামিন্সের শিকার হন তিনি।

এখন ক্রিজে আছেন ওপেনার শান মাসুদ ও বাবর আজম। সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান।

এর আগে শুক্রবার ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন ওয়ার্নার ও লাবুসচাঙ। আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ১৬২ রানে সাজঘরে ফিরেন। আর ওয়ার্নার অপরাজিত থাকেন ৩৩৫ রানে। ৩৯ বাউন্ডারি ও একটি ছক্কায় দুর্দান্ত এই ইনিংস খেলেন তিনি। তারপর ৫৮৯ রানে ইনিংস ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com