বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ইউরোতে বড় হচ্ছে দলের বহর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২২৯ বার

করোনাভাইরাসের সংক্রমণের কারণে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলের বহর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। অংশ নেওয়া প্রতিটি দেশ তাদের স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখতে পারবে, যা আগে ২৩ জন ছিল।

উয়েফার ন্যাশনাল টিমস কমিটির সবশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সংস্থাটির নির্বাহী কমিটির অনুমোদন প্রয়োজন, যা শুধু আনুষ্ঠানিকতা বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের সংক্রমণের ভেতর খেলোয়াড়দের ওপর চাপ কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে, প্রতি ম্যাচে বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার সিদ্ধান্তও নেওয়া হয়।

করোনার কারণে এক বছর পিছিয়ে যাওয়া প্রতিযোগিতাটি আগামী ১১ জুন থেকে শুরু হয়ে চলবে ১১ জুলাই পর্যন্ত। খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার সময়সীমা আগামী ১ জুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com