বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

অবিশ্বাস্য মূল্যে বিক্রি হলো মেসির রেকর্ড গড়া সেই বুট জোড়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ২৪১ বার

সান্তোসের ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গড়া রেকর্ড ভেঙে একক কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার খেতাব নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। ওই ম্যাচে যে বুট পরে মাঠে নেমেছিলেন তিনি, দুই সপ্তাহ আগে সেই বুট জোড়া নিলামে তুলেছিলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড। যার সব অর্থই ব্যয় হবে অসুস্থ শিশুদের চিকিৎসাখাতে। মেসির সেই বুট জোড়া নিলামে তোলার পরই বিভিন্ন মানুষ কেনার আগ্রহ দেখায়। ১৪ দিনের নিলাম শেষে অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়েছে সেই বুট জোড়া।

লন্ডনের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস নিলামে তোলে তার বুটজোড়া। পরে শুক্রবার প্রতিষ্ঠানটি জানায়, এক লাখ ৭৩ হাজার ডলারে (১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৩২৯ টাকা) বিক্রি হয়েছে বুট জোড়া। তবে ক্রেতার নাম প্রকাশ করেনি ক্রিস্টিস।

স্পেনের ন্যাশনাল আর্ট মিউজিয়ামে একটি সংস্থাকে মেসি তার এই বুট জোড়া প্রদর্শনীর জন্য দান করেছিলেন। কিন্তু তারা এটাকে প্রদর্শনীতে না রেখে ভিন্ন রকমের উদ্যোগ নিয়েছিল। শুরুতে তারা এই বুট জোড়ার নিলাম প্রক্রিয়া শুরু করেছে। সেখান থেকে পাওয়া অর্থ দেওয়া হবে বার্সেলোনার ভল হেব্রন ইউনিভার্সিটির কলা ও স্বাস্থ্য প্রকল্পে, যা দিয়ে অসুস্থ শিশুদের চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

গত ১৯ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নিলামে ছিল মেসির জুতো জোড়া। ধারণা করা হচ্ছিল, ৬০ থেকে ৮০ হাজার ইউরোতে বিক্রি হবে এগুলো। তবে ধারণাকে ছাড়িয়ে গেছে নিলামের অর্থের পরিমাণ। জার্মানির ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক আডিডাসের নেমেসিজ বুটজোড়া মেসির জন্য বিশেষভাবে তৈরি। তাতে ছোট ছোট করে লেখা আছে মেসির স্ত্রী, তিন সন্তানের নাম ও জন্মতারিখ।

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৬৫ মিনিটে গোল করে বার্সার হয়ে দারুণ একটি মাইলফলক স্পর্শ করেন মেসি। স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে পেলেও সান্তোসে গড়া ৬৪৩ গোলের রেকর্ড ভেঙেছিলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফরোয়ার্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com