রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

কঙ্গনার বিরুদ্ধে কলকাতায় অভিযোগ দায়ের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৫০ বার

বাংলায় হিংসা ছড়ানোর অভিযোগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন হাই কোর্টের আইনজীবী সুমিত চৌধুরী। ইমেল মারফত ‘কুইন’ কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। বাংলায় হিংসা আর অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন অভিনেত্রী। বিজেপিকে সমর্থন জানাতে গিয়ে বাংলার মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন জানান আইনজীবী। ঘটনার সূত্রপাত কঙ্গনার কয়েকটি টুইট নিয়ে। বাংলায় ভোটপ্রকাশের দিন টুইটারে বাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যাখ্যা করেছিলেন কঙ্গনা। শুধু তাই নয়, বাংলাকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন তিনি। টুইটারে কঙ্গনা লেখেন, বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি।

যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভালো, আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে। এই লেখার পরই ‘ইলেকশন ২০২১’ হ্যাশট্যাগ দেন তিনি। নিজেকে বরাবর ‘দেশভক্ত’ হিসেবে দাবি করা কঙ্গনার এই টুইটের পরই বিতর্কের ঝড় উঠতে শুরু করে। এদিকে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com