বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

করোনার হানায় আইপিএল স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৩৮ বার

বায়ো-বাবলে থেকে বেশ কয়েকটি দলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো আইপিএলের ১৪তম আসর। আজ মঙ্গলবার দুপুরে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা এই তথ্য নিশ্চিত করেন।

ভারতে করোনার ঊর্ধমুখি সংক্রমণের মাঝেও বেশ ঘটা করে আইপিএলের আয়োজন করা হয়। তবে ক্রিকেটারদের সুরক্ষার জন্য জৈব-সুরক্ষা বলয় বা বায়ো-বাবল সুবিধা নিশ্চিত করা হলেও তা আর টেকেনি। গতকাল কলকাতা নাইট রাইট রাইডার্সের দুই ক্রিকেটারের পর চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন কোভিড আক্রান্ত হন।

দলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মাঠে নামতে পারেনি কালকাতা নাইট রাইডার্স। এরপরই আইপিএল স্থগিতের জন্য বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি হলে স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com