শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ভারতে করোনায় গুলে খাওয়ার ওষুধের অনুমোদন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৯৬ বার

গুলে খাওয়া যায়, করোনা চিকিৎসায় এমন একটি ওষুধের অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’ (ডিসিজিআই)। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতের ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও) এবং হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ড. রেড্ডিজ যৌথভাবে ওই প্রতিষেধক তৈরি করেছে। এই ‍ওষুধের নাম দেওয়া হয়েছে ‘২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ’ (২-ডিজি)।

ডিসিজিআই জানিয়েছে, গত বছর মে থেকে অক্টোবর পর্যন্ত ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। তিন ধাপে দেশটির মোট ১১টি হাসপাতালে ১১০ জন রোগীর ওপর প্রয়োগ করা হয় ওষুধটি। দেখা গেছে, কোভিড আক্রান্ত রোগীরা ওই ওষুধে দ্রুত সুস্থ হচ্ছেন।

শুধু তাই নয়, যাদের আলাদা করে অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ছে, তাদের ক্ষেত্রে দারুণ কাজ করছে এই ওষুধ। যাদেরই এই ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে, করোনা পরীক্ষায় তাদের অধিকাংশের রিপোর্ট এসেছে নেগেটিভ।

বিশ্বে করোনার যত প্রতিষেধক এ মুহূর্তে প্রয়োগ হচ্ছে, সেগুলোর অধিকাংশই ইনজেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে। নাকে ড্রপ দেওয়া এক প্রতিষেধকের কার্যকারিতা এখনো পরীক্ষা করে দেখা হচ্ছে। সেই অর্থে ‘২–ডিজি’ প্রতিষেধক করোনার প্রথম ‘ওরাল মেডিসিন’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com