রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

এবার চারজন মোশাররফ করিম!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৩৫ বার

দর্শকপ্রিয় নাটকগুলোর একটি মোশাররফ করিম অভিনীত ‘জমজ’। এই সিরিজের প্রথম নাটকে তিনি অভিনয় করেন দ্বৈত চরিত্রে। এরপর জনপ্রিয়তা বিবেচনা করে একে একে নির্মিত হয়েছে এর ১৩টি সিক্যুয়েল। প্রতি ঈদে টিভির পর্দায় ‘জমজ’র সিক্যুয়েল যেন বাড়তি আনন্দ যোগ করে থাকে।

কিন্তু করোনার কারণে গত ঈদে নির্মিত হয়নি এর কোনো সিক্যুয়েল। গত ঈদে ফাঁকা গেলেও এবারের ঈদে থাকছে ‘যমজ ১৪’। আগের নাটকগুলোতে তিন চরিত্রে মোশাররফ করিমকে দেখা গেছে। তবে এবারের পর্বে চারটি চরিত্রে হাজির হবেন এই অভিনেতা। এমনটাই জানিয়েছেন এর নির্মাতা আজাদ কালাম।

মোশাররফ করিম বলেন, ‘যমজ’ নাটকের জন্য সব সময় আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি।’

এদিকে, ‘যমজ ১৪’ নাটকে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। এতে তিনি অভিনয় করেছেন জবা চরিত্রে। রচনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন কচি খন্দকার। লকডাউনের আগে গাজীপুরের পুবাইলে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়। আর ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ৮টায় এটি দেখা যাবে আরটিভিতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com