শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দক্ষিণে বজলু, উত্তরে মান্নাফি সভাপতি নির্বাচিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৯ বার

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। মহানগর উত্তরে শেখ বজলুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন এস এ মান্নান কচি। দক্ষিণে সভাপতি হয়েছেন আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হয়েছেন হ‌ুমায়ূন কবির।

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইস্টিটিউশনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

শনিবার সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে নৌকার মঞ্চে উপস্থিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংগীত পরিবেশন, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।

এর আগে সর্বশেষ ২০১২ সালের ২৭ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলন হয় আওয়ামী লীগের। তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে উত্তর ও দক্ষিণকে ভাগ করা হয়। ২০১৬ সালের ১০ এপ্রিল রাজধানীর ৪৫ টি থানা ১০০ ওয়ার্ড ও ইউনিয়নে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন তৎকালিন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরলোগত সৈয়দ আশরাফ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com