মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

দ্বিতীয় টেস্টেও নেগেটিভ সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ২২০ বার

ভারত থেকে দেশে ফিরে করোনা নেগেটিভ হয়েছে সাকিব আল হাসান। টানা দু’বার তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। গতকাল প্রথম টেস্টে নেগেটিভ আসার পর আজ দ্বিতীয় টেস্টেও করোনা নেগেটিভ হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন।

তিনি বলেন, ‘সাকিব আল হাসানের টানা দুই পরীক্ষায় করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল প্রথম টেস্টের ফল পাওয়ার পর দ্বিতীয় টেস্টের নমুনা নেওয়া হয়। আজ তার রিপোর্টও নেগেটিভ আসে।’

একই দিনে স্ত্রীসহ প্রথম টেস্ট নেগেটিভ হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে ফিরে কোয়ারেন্টিনে রয়েছেন তারাও। আজ দ্বিতীয়বারের মতো নমুনা দিয়েছেন তারা। আগামীকাল সেই রিপোর্ট পাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com