বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

নারী নিজে সিদ্ধান্ত নেবেন, তিনি মা হতে চান কি না : মিথিলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২১৭ বার

বিশ্ব মা দিবস আজ। বিশেষ এই দিনটি নানাভাবে উদযাপন করেন অনেকেই। যদিও মাকে শ্রদ্ধা-ভালোবাসা জানানো ব্যাপারটি দিনক্ষণ ঠিক করে হয় না। তবে এ দিনটিতে অনেকেই মাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি-ভিডিও পোস্ট করেন। নিজেদের মতামত জানিয়ে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। এ দিনটিতে তেমনিভাবে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা।

ভিডিওতে নারীর ক্ষেত্রে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার কথা বলেন তিনি। মিথিলা বলেন, ‘মা হওয়াটা নারীর জন্য বাধ্যতামূলক নয়। এক জন মহিলা নিজে সিদ্ধান্ত নেবেন, তিনি আদৌ মা হতে চান কি না। তার উপরে সেটা চাপিয়ে দেওয়া উচিত নয়।’

মিথিলার মতে, এক জন মায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলে তার দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত। একই সঙ্গে মাতৃত্বকে উচ্চ স্থানে বসিয়ে মায়েদের উপরে মানসিক চাপ দেওয়াও ঠিক নয়।

মিথিলা বলেন ‘মায়েদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। মানসিক এবং শারীরিক সহায়তার প্রয়োজন তাদের। আর এই দায়িত্ব নেওয়া উচিত বাবাদের। শুধু তাই নয়, সমাজের কাছ থেকেও ভরসা দরকার মায়েদের।’

তিনি মনে করেন, মায়েদের ‌সুখে রাখতে হবে। তা হলেই পরের প্রজন্মকে তারা সেই ‌অনুভূতির দিকে ঠেলে দিতে পারবেন। সন্তানদের মধ্যে দায়িত্ববোধ, মূল্যবোধ, সহানুভূতির বীজ বপন হবে এ ভাবেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com