শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনার ভারতীয় ধরন আজ ‘বিশ্বের উদ্বেগ’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৮৪ বার

করোনাভাইরাসের ভারতীয় ধরনকে ‘বিশ্বের উদ্বেগ’ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির কোভিড–১৯ বিষয়ক প্রধান মারিয়া ভান কেরখোভ এ কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বজুড়ে একে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত করেছি।’

ভারত ভ্যারিয়েন্ট এবং এর তিনটি সাব টাইপের বিষয়ে আরও তথ্য আজ মঙ্গলবার পাওয়া যাবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন মারিয়া ফন কারখোভ। বার্তা সংস্থা রয়টার্সের খভরে এসব তথ্য উঠে এসেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করোনাভাইরাসের এই ধরনটির অতি সংক্রামক হওয়ার ইঙ্গিত মিলেছে বলে ডব্লিউএইচও জানিয়েছে। প্রায় দেড় বছর আগে মানুষে সংক্রমিত হওয়া নতুন করোনাভাইরাস রূপ বদল করে চলছে। এর মধ্যে গত বছর ভারতে এর যে পরিবর্তিত রূপ শনাক্ত হয়েছে, তার আনুষ্ঠানিক নাম বি.১.৬১৭ হলেও এটি ‘ইন্ডিয়া ভ্যারিয়েন্ট’ নামেই পরিচিতি পেয়েছে। প্রায় দুই ডজন দেশে পৌঁছেছে এই ধরনটি; এটার তিনটি ‘সাব টাইপ’র মধ্যে একটি বাংলাদেশেও শনাক্ত হয়েছে।

করোনাভাইরাসে শোচনীয় অবস্থা ভারতে। বিশ্বে দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে দেশটিতে। এজন্য বি.১.৬১৭’কে দায়ি করা হচ্ছে। ডব্লিউএইচও বলছে, বি.১.৬১৭ ভারতে প্রথম শনাক্ত হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তার আগে অক্টোবরে দেখা মিলেছিল তার আগের রূপটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com