শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ইউনেস্কোর সহসভাপতি নির্বাচিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৫১০ বার

বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহসভাপতি নির্বাচিত হয়েছে। আগামী দুই বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ।

রোববার প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে নির্বাহী পরিষদের ২০৮তম সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী পরিষদের ৫৮ সদস্যরাষ্ট্রের মধ্য থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) থেকে সহসভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কের নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য। ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে নবনির্বাচিত ২৯টি সদস্যরাষ্ট্রের সাথে ২০১৭ সালে নির্বাচিত সমসংখ্যক সদস্যরাষ্ট্রের সমন্বয়ে পুর্ণাঙ্গ নির্বাহী পরিষদ গঠিত হয়।

নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য গ্রুপ থেকে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া এবং মিসর সহসভাপতি নির্বাচিত হয়েছে। ২০১৯-২০২১ সময়কালে নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয় গিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com