বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৫৩ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। শনিবার ভাইরাস সংক্রমণে তার আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

জানা যায়, ঈদের পর থেকেই ঠাণ্ডাজনিত অসুস্থতা বোধ করে আসছিলেন সুজন। নমুনার পরীক্ষার পর শুক্রবার রাতে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজের বাসায় আইসোলেশনে আছেন। শারীরিকভাবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

রোববার থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে টিম লিডারের দায়িত্বে থাকার কথা ছিল খালেদ মাহমুদ সুজনের। তবে করোনা আক্রান্ত হওয়ায় দলের সাথে যোগ দেননি তিনি।

তবে ঘরের মাঠে সিরিজ হওয়ায় সুজনের বদলে অন্য কাউকে দায়িত্ব দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com