রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

সংসার ভেঙে গেল মাহির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২২০ বার

সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। যদিও বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে এবার আর কোনো গুঞ্জন নয়। ‘অগ্নিকন্যা’ মাহি নিজেই নিশ্চিত করলেন তার সংসার ভেঙে যাওয়ার খবর।

গতকাল শনিবার দিবাগত রাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে স্ট্যাটাস দেন মাহি। সেখানে তিনি শ্বশুরবাড়ির লোকজনের কাছে ক্ষমাও চান এ সম্পর্ক ধরে না রাখতে পেরে।

মাহি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’

এ পোস্ট নিয়ে জানতে চাইলে মাহি গণমাধ্যমে তার ডিভোর্সের সত্যতা নিশ্চিত করেন। তবে তার অনুরোধ নেতিবাচক কোনো কিছু আলোচনায় না আনতে। তিনি চান প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি সম্মানবোধটা বেঁচে থাকুক।

তবে কী কারণে এ বিচ্ছেদ- এ ব্যাপারে মুখ খোলেননি মাহি। জানাননি কবে নিয়েছেন এ সিদ্ধান্ত।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ মে অপুর গলায় বিয়ের মালা দেন মাহি। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় আলাদা হয়ে গেলেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com