বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

করোনা শনাক্ত হবে এক মিনিটেই!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৭১ বার

এক মিনিটে করোনাভাইরাস শনাক্তের প্রযুক্তি নিয়ে এসেছে সিঙ্গাপুরের এক স্টার্টঅ্যাপ প্রতিষ্ঠান। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের (এনইউসি) অধীনে ব্রিদোনিক্স নামে প্রতিষ্ঠানটি দাবি করছে কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি-না, শ্বাসযন্ত্রের মাধ্যমে পরীক্ষায় সেটি শনাক্ত করা সম্ভব হবে। খবর রয়টার্সের।

প্রতিষ্ঠানটি বলছে, মালয়েশিয়া সীমান্তের কাছের একটি শহরে এ প্রযুক্তি পরীক্ষা করে দেখা হবে। এ ব্যাপারে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে ব্রিদোনিক্স।

করোনা শনাক্তে সিঙ্গাপুরে অ্যান্টিজেন র‌্যাপিড টেস্ট অনুসরণ করা হয়। এর পাশাপাশি শ্বাসযন্ত্রের মাধ্যমে নতুন করোনা পরীক্ষা পদ্ধতিও ব্যবহার করা হবে। করোনার এ নতুন পরীক্ষার অনুমোদনের বিষয়টি সিঙ্গাপুরের দ্য হেলথ সায়েন্সেস অথরিটির ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে।

মাত্র ৫ থেকে ২০ সিঙ্গাপুরি ডলারে এ টেস্ট করা যাবে বলে জানিয়েছে ব্রিদোনিক্স। তবে সেটি সংখ্যার ওপর নির্ভর করবে

গত বছর প্রতিষ্ঠানটি বলেছিল, করোনা শনাক্তে নতুন এই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ ইতোমধ্যে করা হয়েছে। পরীক্ষায় প্রযুক্তিটির ৯০ শতাংশের বেশি কার্যকারিতা পাওয়া গেছে।

নতুন এ পরীক্ষা পদ্ধতি চালুর ব্যাপারে সিঙ্গাপুরের স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে ব্রিদোনিক্স জানিয়েছে। করোনা শনাক্তে একই ধরনের পরীক্ষা এরই মধ্যে চালু করেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও নেদারল্যান্ডস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com