বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

খালেদার জ্বর নিয়ন্ত্রণে, দুয়েকদিনের মধ্যে সেরে যাবে : ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২২২ বার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে। দুয়েকদিনের মধ্যেই তা সেরে যাবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলেও তিনি অভিযোগ করেন।

আজ রোববার সকালে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকেরা অক্লান্ত পরিশ্রম করে তার চিকিৎসা করছেন। চিকিৎসকদের সুচিকিৎসায় খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে। তার জ্বর আর আসবে না বলে চিকিৎসকেরা আশা করছেন।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের দুঃখ হয়, যে নেত্রী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কারা–নির্যাতন ভোগ করেছেন, তাকে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া হয় না। বারবার বলা হয়েছে, তার অ্যাডভান্সড (উন্নত) চিকিৎসা দরকার। সেটা একটা অ্যাডভান্সড চিকিৎসা সেন্টারে করা প্রয়োজন। কিন্তু সরকার প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর ২৭ দিন পর তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তিনি এখনও এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

আজ ৩০ মে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল বিপথগামী সেনা সদস্যদের ব্যর্থসামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম নিহত হন জিয়াউর রহমান। সেই থেকে এই দিনকে ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। আজ শহীদ জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। সেখানেই খালেদা জিয়ার ব্যাপারে কয়েকটি প্রশ্নের উত্তর দেন তিনি। এও বলেন, আওয়ামী লীগ সচেতনভাবে উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসনের পথে হাঁটছে। তারা সুপরিকল্পিতভাবে রাজনীতির পরিবেশ নষ্ট করছে। গণতন্ত্র পুনরুদ্ধারে শুধু বিএনপি নয়, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com