সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৮৫ বার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। গতকাল সোমবার বাদী হয়ে ঢাকা জজ কোর্টে তিনি মামলাটি করেন।

ইথুন বাবু জানান, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

তিনি বলেন, ‘আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে এমন কথা আমি কোনোদিন শুনিনি, যে কথা নোবেল বলেছে। আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে, ছেলে এমবিএ করছে। শ্রোতা ভক্তসহ সারা দেশে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙ্ক্ষী আছে। নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করার পর এবার জজ কোর্টে মামলা করলাম।’

ইথুন বাবু আরও বলেন, ‘ফেসবুকে নোবেলের করা ওই স্ট্যাটাসগুলো আমাদের সংগীতাঙ্গনের জন্য অশনি সংকেত। সিনিয়র শিল্পীদের নিয়ে বাজে সব কথা বলেছে। সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছে। আমি মনে করি, দেশের চলমান আইনে তার শাস্তি হওয়া উচিত।’

উল্লেখ্য, সম্প্রতি নোবেল তার ফেসবুক পেজ থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন। এক স্ট্যাটাসে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করেন এই গায়ক। লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। তারই ফলশ্রুতিতে গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু। তখনই তিনি জানিয়েছেন, নোবেলের বিরুদ্ধে মামলা করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com