সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

প্রেমিকের সঙ্গে আমির খানের মেয়ের ভিডিও ভাইরাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৭৪ বার

গত বছর নভেম্বর থেকেই ইরা-নুপুরের প্রেম নিয়ে গুঞ্জন ছিল বলিউডে। চলতি বছর ফেব্রুয়ারি মাস নাগাদ ফিটনেস কো কোচ নুপুর শিখরের সঙ্গে নিজের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন আমির খানে মেয়ে ইরা খান। এরপর থেকে প্রায়শই প্রেমিকের সঙ্গে নিজের ঘনিষ্ঠ মুহূর্তের নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে চলেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে তার এবং নুপুরের নানান মিষ্টি মুহূর্তের ছবি আছে। ঘনিষ্ঠ মুহূর্ত থেকে শুরু করে শরীরচর্চা, আবার কখনো বা দূরে কোনো নির্জন প্রান্তরে শুধু তাদের ‘কোয়ালিটি টাইম’ কাটানোর মুহূর্ত ধরা পড়েছে সেই ভিডিওতে।

এই জুটির নিজেদের বন্ধুবান্ধবরা যেমন জায়গা পেয়েছেন এসব ছবির মোন্তাজে, তেমনি রয়েছে নুপুর-ইরার ক্যান্ডেল লাইট ডিনারের মুহূর্তও। প্রেমিককে তার জীবনের অন্যতম ভরসার জায়গা উল্লেখ করতেও ভোলেননি তিনি এই ভিডিওর ক্যাপশনে।

প্রসঙ্গত, ইরা-নুপুরের ‘কাপল গোলস’-এ মুগ্ধ নেটদুনিয়া। নুপুরের প্রতি তার অগাধ ভরসার কথা এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বলেছেন ২৩ বছরে পা রাখা ইরা খান। কীভাবে নুপুরের সঙ্গ ধীরে ধীরে তাকে বদলে দিয়েছে, নিজের প্রতি হারানো বিশ্বাস ফিরিয়ে এনেছে সে কথাও জানিয়েছেন আমিরকন্যা। সামাজিকে যোগাযোগমাধ্যমের দেয়ালে মজা করে প্রেমিককে নানান মজার নামে ডাকার পাশাপাশি ‘স্বপ্নের পুরুষ’ লিখতেও পিছপা হননি ইরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com