সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

মীরাক্কেলে দ্বিতীয় রানারআপ বাংলাদেশের উচ্ছ্বাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২২৭ বার

ভারতীয় চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ১০’ শেষ হলো। আর এবারের আয়োজনে পুরস্কৃত হয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার সন্তান তৌফিক এলাহী আনসারী উচ্ছ্বাস। পশ্চিমবঙ্গের প্রতিযোগী পার্থ সারথী বটচ্যাল সঙ্গে তিনি যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন।

আর চ্যাম্পিয়ন হয়েছেন প্রতিযোগিতার ডুয়েট পারফরমার শুভজিৎ-শান্তনু। প্রথম রানারআপ হয়েছেন সিধু হোশ ও রোশনি। গত ৩০ মে রাতে চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় এর উপস্থাপনায় ছিলেন মীর আফসার আলী।

উচ্ছ্বাস রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে এমবিবিএসের ছাত্র। রংপুর মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোকলেছুর রহমান এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক বিরামপুর উপজেলা মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাহেরা বেগমের ছেলে উচ্ছ্বাস।

গেল বছর ২৭ সেপ্টেম্বর করোনা পরিস্থিতির মধ্যে তিনিসহ চারজন প্রতিযোগী কলকাতা পর্বে অংশ নেওয়ার সুযোগ পান। মীরাক্কেলের গ্র্যান্ড ফিনালে অংশ নিতে গত মাসে আবার কলকাতায় যান উচ্ছ্বাস। সেখান থেকে ফিরে বর্তমানে তিনি কুষ্টিয়ায় কোয়ারেন্টিনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com