রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

প্রাইভেটে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৪৪ বার

২০২১ সালের প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের বৃহস্পতিবারের (১০ জুন) মধ্যে আবেদন করার সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। শুক্রবার থেকে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

১০০ টাকা তালিকাভুক্তি ফি দিয়ে ১৬ জুন পর্যন্ত প্রাইভেট পরীক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। আর পরীক্ষার্থীদের অনলাইন তালিকা ও মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের মধ্যেমে সত্যায়িত করে ১৭ জুনের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের প্রাইভেট পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সংশোধিত নিয়মাবলি থেকে এসব তথ্য জানা গেছে। প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলাম শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে (আইসিটি ছাড়া) সেসব বিষয়ে প্রাইভেট পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না। প্রাইভেট ভর্তি পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না।

ঢাকা বোর্ডের ১৭টি কলেজ ও সংযুক্ত আরব আমিরাত আবুধাবির একটি কলেজ থেকে প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। ২০১৬ সালে বা এর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর শুধু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে বা তার আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে।

প্রাইভেট পরীক্ষার্থীদের ১০ জুনের মধ্যে কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন করতে হয়েছে। ১০০ টাকা তালিকাভুক্তি ফি দিয়ে ১১ থেকে ১৬ জুন পর্যন্ত প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। পূরণকৃত অনলাইন তালিকা এবং মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করে ১৭ জুনের মধ্যে বোর্ডে জমা দিতে হবে। মূল নম্বরপত্র তালিকার ক্রমানুসারে সাজিয়ে বোর্ডে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলি তুলে ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com