শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জায়মা রহমানের যুক্তরাজ্যের ইনার ট্যাম্পেল থেকে বার-এট-ল অর্জন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৯ বার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাতনি জায়মা রহমান যুক্তরাজ্যের ইনার ট্যাম্পেল থেকে বার-এট-ল অর্জন করেছেন। তারেক রহমানের একমাত্র কন্যা জায়মা জারনাজ রহমানের বার-এট-ল এর আগে লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটি থেকে আইনশাস্ত্রে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমান সাহেবের একমাত্র কন্যা জায়মা রহমান লন্ডনের ইনার ট্যাম্পেল থেকে বার-এট-ল অর্জন করেছেন। আমি ব্যক্তিগতভাবে তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি তিনি কর্মক্ষেত্রে আরো সাফল্য অর্জন করবেন।
দীর্ঘদিন বাবা-মায়ের সাথে লন্ডনে থাকা জায়মা রহমানের আইন শাস্ত্রে এই অর্জনে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ সৃস্টি হয়েছে। বিভিন্ন নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানাভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে জায়মা জন্ম। জন্মের পর থেকে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় দাদী বেগম খালেদা জিয়ার সাথে বড় হয়েছেন জায়মা। সেই বাসায় তার বাবা-মাও থাকতেন। ঢাকার বারিধারায় আইএসডি (ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা) স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশুনা করেছেন জায়মা রহমান।
১/১১ এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর বাবা-মায়ের সাথে যুক্তরাজ্যে চলে যায় জাইমা। লন্ডনের ম্যারি মাউন্ট গার্লস স্কুল থেকে ‘ও’ লেভেল পাস করার পর লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হন। পরিবারের পক্ষ থেকে জানান হয়,জায়মা রহমান দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চেয়েছেন যাতে এই পেশায় থেকে মানুষের সেবায় সফলকাম হতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com