সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ডিবি কার্যালয়ে পরীমনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৩৩ বার

তদন্তের জন্য কথা বলতে চাইলে পুলিশের ডাকে সাড়া দিয়ে রাজধানীর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন চিত্রনায়িকা পরীমনি। আজ মঙ্গলবার বিকেলে তিনি ডিবি কার্যালয়ে যান।

গোয়েন্দা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘মামলার বাদী হিসেবে পরীমনিকে আমরা ডেকেছি। তার বক্তব্য শুনবে পুলিশ। মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে সেসব বিষয় নিয়েই পরীমনির সঙ্গে আমরা কথা বলব।’

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে গতকাল সোমবার সাভার থানায় একটি মামলা করেন পরীমনি। সেই মামলায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে। উত্তরার এক নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি ভবনের ফ্ল্যাট থেকে নাসির ও অমিসহ আরও তিন নারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেসময় তাদের কাছে মদ ও বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com