রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ট্রুডোকে ‘দুমুখো’ বললেন ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪৬ বার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘দুমোখো’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে ট্রাম্পের বেশি সময় নেওয়াকে কেন্দ্র করে জাস্টিন ট্রুডোসহ বেশ কয়েকজন নেতা ঠাট্টা করছেন এমন একটি ভিডিও বুধবার প্রকাশিত হয়। এর জবাবেই মার্কিন প্রেসিডেন্ট কানাডিয়ান প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করলেন। খবর বিবিসি’র সাবটাইটেলসহ প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, ব্রিটেনের প্রিন্সেস অ্যান এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট কথা বলছিলেন। এসময় বরিস জনসন প্রশ্ন করেন, ‘এজন্যই কি তিনি দেরি করেছিলেন?’ উত্তরে ট্রুডো উপহাস করে বলেন, ‘তার দেরি হয়েছিল কারণ তিনি ৪০ মিনিট ধরে সংবাদ সম্মেলন করেছেন।’ ট্রুডো বলতে থাকেন, ‘ও হ্যাঁ তিনি ঘোষণা করেছেন…’ এসময় ম্যাক্রঁ কানাডার প্রধানমন্ত্রীকে থামিয়ে দিয়ে কিছু একটা বলেন যা শুনে হেসে উঠেন বাকী সবাই।
এসময় কোন নেতাই ট্রাম্পের নাম মুখে না নিলেও তারা যে ট্রাম্পকে নিয়েই ঠাট্টা করছিলেন সেটা পরিষ্কার। কারণ মার্কিন প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে বেশি সময় দিতেই অভ্যস্ত। যা নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। মঙ্গলবারও তিনি ৫০ মিনিটের এক সংবাদ সম্মেলন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com