শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সংগীতশিল্পী সালমার ডিগ্রি অর্জন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৮ বার

গান-বাজনার পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। যুক্তরাজ্যের বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ‘ডিপ্লোমা ইন হাইয়ার স্টাডিজ’ ডিগ্রি অর্জন করেছেন তিনি।

সালমা বলেন, ‘আমার জন্য এটি মারাত্মক খুশির। শত ব্যস্ততার মধ্যেও এত কঠিন একটা পড়াশোনা চালিয়ে যেতে পেরেছি। আমার এই অর্জনের সিংহভাগ কৃতিত্বের দাবিদার আমার স্বামী সানাউল্লাহ নূর সাগর। এমন স্বামী থাকলে মেয়েরা ঘরকুনো হয়ে নয়, মাথা উচু করে সমাজে কাজ করতে পারবে।’

সম্প্রতি নতুন একটি ফোকগানে কণ্ঠ দিয়েছেন সালমা। গানের শিরোনাম ‘প্রেম রসে মজায়া’। মাহমুদ মুরাদের কথায় গানটির সুর-সংগীত করেছেন আকাশ মাহমুদ। শিগগিরই গানটি ভিডিও আকারে প্রকাশ করা হবে কাঙ্গাল মুরাদ মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল। পাশাপাশি আরও বেশ কিছু নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সংগীতশিল্পী।

গান-বাজনার পাশাপাশি শিশুদের জন্য কাজ করার ভাবনা-চিন্তা থেকেই সালমা গড়ে তুলেছেন ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’। চলতি বছর ২৮ অক্টোবর ময়মনসিংহের হালুয়াঘাট বড়দাসপাড়ায় ৩০০ শিশুকে শিক্ষা উপকরণ, খাদ্যসামগ্রী ও খেলাধুলার সরঞ্জাম প্রদানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। সালমা জানান, আগামী ৭ ডিসেম্বর এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা যাবেন সিরাজগঞ্জে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com