রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ইউরোপের প্রথম পরিবেশ বান্ধব মসজিদ উদ্বোধন করলেন এরদোগান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪০ বার

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বৃহস্পতিবার ব্রিটেনের কেমব্রিজের কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন করেন। এটি ইউরোপের প্রথম পরিবেশ বান্ধব মসজিদ।

দু’দিনের ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি মসজিদটির উদ্বোধন করতে যুক্তরাজ্যে এসেছিলেন এরদোগান।

ইউরোপের প্রথম পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণের কাজটি ২০০৮ সালে শুরু হয়েছিল। স্থানীয় মুসলমানদের নামাজের স্থান না থাকায় শহরের মুসলিম শিক্ষার্থীরা ব্রিটেনের প্রভাবশালী মুসলিমদের সাথে যোগাযোগ করে।

কেমব্রিজ মুসলিম কলেজের ডিন শেখ আবদাল হাকিম মুরাদ মসজিদের জমি পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিল।

১০ হাজারের অধিক মানুষ ও বিভিন্ন সংগঠন জমি কেনার জন্য অর্থ অনুদান দিয়েছিল। যাদের মধ্যে তুর্কি সংগঠনগুলো এগিয়ে এসেছিল। এছাড়া কাতারের জাতীয় তহবিল থেকেও আর্থিক সহায়তা করা হয়েছিল।

আবদুল হাকিম মুরাদ ও সংগীতশিল্পী ইউসুফ ইসলাম (ক্যাট স্টিভেনস নামেও পরিচিত) একসাথে তুরস্কের প্রধানমন্ত্রী থাকাকালীন এরদোগানের কাছ থেকে এই প্রকল্পের জন্য সহায়তা চেয়েছিলেন।

এই মসজিদে ইসলামী নন্দনতত্ব, চারুকলা এবং মুহাম্মদ সা. জীবন ও প্রকৃতি রক্ষায় যে গুরুত্ব রেখেছিলেন তা অনুপ্রেরণা হিসাবে ব্যবহৃত হয়েছে।

এই মসজিদে যেখানে প্রায় এক হাজার মানুষ একই সাথে নামাজ পড়তে পারেন। কাঠ এবং মার্বেল জাতীয় প্রাকৃতিক উপকরণ ব্যবহার করায় এটি অন্যতম স্থান লাভ করে নিয়েছে। ডেইলি সাবাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com